orpsc15@gmail.com | 01306286660 |
Established: 2023 | EIIN: 481791

OBSERVANT RESIDENTIAL PUBLIC SCHOOL AND COLLEGE

Khansama, Dinajpur

নিউজ
জরুরি অবজারভেন্ট রেসিডেন্সিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজ, ২০২৫ সালের ষষ্ঠ শ্রেণির লটারি ভর্তি ফলাফল
হোম / অধ্যক্ষের বাণী
অধ্যক্ষের বাণী

আত্রাই নদীর তীর ঘেষে নিরিবিলি ও মনোরম পরিবেশে ঐতিহ্যবাহী দিনাজপুর জেলার খানসামা উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত 'অবজারভেন্ট রেসিডেন্সিয়াল সাবলিক স্কুল এন্ড কলেজ' ৷ শিক্ষা, সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য, ক্রীড়া ও সংস্কৃতি বিকাশের অন্যতম বিদ্যাপিঠ করার লক্ষ্য নিয়ে এই প্রতিষ্ঠান ২০২৩ সালে প্রতিষ্ঠিত হয়। ২০২৪ শিক্ষাবর্ষে প্লে থেকে অষ্টম শ্রেনী পর্যন্ত প্রায় ১০০০ শিক্ষার্থী ভর্তি করানোর মতো অবকাঠামো সহ প্রাতিষ্ঠানিক সকল প্রস্তুতি আমারা ইতোমধ্যে নিখুতভাবে সমাপ্ত করেছি, পাশাপাশি প্রথম পর্যায়ে ২০০ শিক্ষার্থীকে আবাসিক সুবিধায় রাখার জন্য সকল কার্যক্রম আমরা সম্পন্ন করেছি। ২০২৫ সালে নবম, ২০২৬ সালে দশম, ২০২৭ সালে একাদশ ও ২০২৮ সালে দ্বাদশ শ্রেণী চালু করার লক্ষ্যে যা যা করণীয় সকল পদক্ষেপ ইতোমধ্যে আমাদের পরিচালকমণ্ডলী নিয়ে নিয়েছেন।

এই শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার জন্য সকল পরিচালক ও উপদেষ্টাবৃন্দ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তাঁদের প্রতি আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এই প্রতিষ্ঠানের কার্যনির্বাহী কমিটির সভাপতি মাহবুবুর রহমান (প্রধান শিক্ষক, খানসামা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়) স্যারকে। তাঁর গতিশীল নেতৃত্বের কারণে প্রাতিষ্ঠানিক কার্যক্রমের উল্লেখযোগ্য উন্নতি সাধিত হয়েছে।

এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য হলো শিক্ষার্থীদেরকে মানবিক মূল্যবোধ সম্পন্ন, সচেতন, দায়িত্বশীল সুনাগরিক ও সর্বোপরি আধুনিক প্রযুক্তি নির্ভর ও প্রতিযোগিতামূলক বিশ্বের সাথে টিকে থাকার জন্য যোগ্যতম করে গড়ে তোলা। শিক্ষার্থীরা যাতে সংস্কৃতিচর্চা করতে পারে তারও ব্যবস্থা করা হয়েছে। প্রতিষ্ঠানে বাৎসরিক বিজ্ঞানমেলা, বিতর্ক প্রতিযোগিতা এবং চিত্রাঙ্কন ও ফটোগ্রাফি ওয়ার্কশপ আয়োজনের ব্যবস্থা করা হবে। এর ফলে শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় পুরস্কার প্রাপ্তির মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করবে। অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে এ প্রতিষ্ঠানের সকল কার্যক্রম পরিচালনাসহ অভিভাবকদের সুবিধার্থে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে তারা যেন তার সন্তানের যাবতীয় তথ্য ও অগ্রগতি নিরীক্ষণ করতে পারে ইতোমধ্যে সেই সফটওয়্যার সিস্টেম আমরা ডেভলপ করেছি। আমাদের যোগ্য কার্যনির্বাহী কমিটি ও দক্ষ প্রশাসন যৌথভাবে কর্ম-পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাঁদের বলিষ্ঠ ভূমিকার কারণে উপরিউক্ত কাজগুলো আমি দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে সক্ষম হচ্ছি।

২৫ জন শিক্ষক-কর্মচারী, ১৫ জন পরিচালক ও উপদেষ্টামণ্ডলী সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী মিলে অবজারভেন্ট রেসিডেন্সিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজ একটি বৃহৎ পরিবার। শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের কিছু যৌক্তিক দাবি সময়ের সাথে সাথে সামনে আসবে। আমি তাদের এ দাবিগুলো সময়োপযোগী বিবেচনা করে আন্তরিকতার সাথে সমাধান করবো বলে আশা পোষণ করছি। এ বিশাল পরিবারের ভালো-মন্দ দেখার দায়িত্ব সুচারুভাবে পালন করা আমার একার পক্ষে অসম্ভব। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি শিক্ষাপ্রতিষ্ঠান শীর্ষস্থানে উপনীত হোক। আমি এ প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত সকলের আন্তরিক সহযোগিতা ও পরামর্শ কামনা করছি। দায়িত্ব ও কর্তব্যে অবিচল থেকে আমি যেন আমার আন্তরিকতা, নিষ্ঠা, সততা, আদর্শ ও ন্যায়পরায়ণতাকে সর্বোচ্চ স্থান দিতে পারি এ প্রার্থণা করছি মহান আল্লাহপাকের দরবারে। সবার প্রতি রইলো আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।

অধ্যক্ষ,

মোঃ মশিউর রহমান

এম বি এস (মার্কেটিং)

পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা (WPSI)

© OBSERVANT RESIDENTIAL PUBLIC SCHOOL AND COLLEGE